বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেছেন, বঙ্গবন্ধুর হাতে গড়া এই ছাত্রলীগ। দেশ স্বাধীনে অগ্রণী ভূমিকা পালন করেছ তারা। আওয়ামী লীগ সরকারের পাশে থেকে ছাত্রলীগ দেশের উন্নয়নে সহযোগিতা করে যাচ্ছে।
শনিবার বিকালে বালিজুড়ী এফ.এম উচ্চ বিদ্যালয় মাঠে মাদারগঞ্জ উপজেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
আরো পড়ুন: বড়লেখায় সজারু হত্যার দায়ে ২ জনের জেল
তিনি আরো বলেন, মেধা ও যোগ্যতা দিয়ে ছাত্রলীগকে গড়ে তুলতে হবে।
মাদারগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম লিখনের সঞ্চালনায় ও উপজেলা ছাত্রলীগের সভাপতি মাসুদুর রহমান মাসুদের সভাপতিত্বে বক্তৃতা করেন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড.মুহাম্মদ বাকী বিল্লাহ, সহ-সভাপতি আশরাফ হোসেন তরফদার, সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল-আমিন চাঁন, জেলা আওয়ামী লীগ মহিলা বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন, আওয়ামী লীগ সদস্য অধ্যক্ষ গোলাম রব্বানী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বাবু জীবন কৃষ্ণ সাহা, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনজিত চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মাকসুদ বিন জালাল প্লাবন প্রমুখ।
সম্মেলন উদ্বোধন করেন জেলা ছাত্রলীগের সভাপতি নিহাদুল আলম।
ইত্তেফাক/এএএম
