মানুষের মাথার ১২ খুলি ও দুই বস্তা হাড় উদ্ধার  

আপডেট : ১৫ নভেম্বর ২০২০, ১৩:২৬

মানুষের মাথার ১২টি খুলি ও দুই বস্তা হাড়সহ বাপ্পী (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। ময়মনসিংহ মহানগরীর রামকৃষ্ণ মিশন রোডে শনিবার রাতে অভিযান চালানো হয়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ তালুকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ২টার দিকে অভিযান চালায় পুলিশ। এসময় বাসার ভেতর থেকে মানুষের মাথার ১২টি খুলি ও দুই বস্তা হাড় উদ্ধার করা হয়। একই সময়ে বাপ্পী নামে এক যুবককে আটক করা হয়। 

বিভিন্ন কবরস্থান থেকে চুরি করা মাথার এসব খুলি ও হাড় পাচারের জন্য মজুদ করা হয়েছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছে পুলিশ।

ইত্তেফাক/জেডএইচ