মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আহমেদ চৌধুরীর (দাদাভাই) কবরে পুষ্পস্তাবক অর্পণ ও কবর জিয়ারত করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী (নিক্সন)।
রবিবার (১৫ নভেম্বর) সকালে শিবচরের দত্তপাড়ায় কেন্দ্রীয় যুবলীগের নেতৃবৃন্দ, ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন, শিবচর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দদের সাথে নিয়ে তিনি তার বাবার কবর জিয়ারত করেন।
ফরিদপুর-৪ আসনের জনপ্রিয় তরুণ সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী (নিক্সন) বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মনোনীত হওয়ার পর তার বাবার কবরে পুষ্পস্তাবক অর্পণ ও কবর জিয়ারত করে যাত্রা শুরু করেন।
ইত্তেফাক/বিএএফ
