নাইজেরিয়ায় নৌকাডুবি, নিহত ১৮

আপডেট : ১৫ নভেম্বর ২০২০, ১৪:৫২

 নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয়  বাউচি রাজ্যের বুজি নদীতে  নৌকাডুবিতে ১৫ কিশোরীসহ ১৮ জন মারা গেছে।  শুক্রবার এ পাড় থেকে ওপাড়ে যাত্রী পারাপারের সময়ে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশের মুখপাত্র আহমেদ মোহাম্মদ ওয়াকিল এক বিবৃতিতে এ কথা জানান।

তিনি বলেন, নদী থেকে মরদেহগুলো হাসপাতালে নেয়া হয়েছে।  নদী থেকে পাঁচ যাত্রীকে উদ্ধার করা হয়েছে বলেও তিনি জানান।

উল্লেখ্য, আফ্রিকার জনবহুল এ দেশে নৌদুর্ঘটনা খুবই সাধারণ ঘটনা। অতিরিক্তি যাত্রী বোঝাই, নিরাপত্তা নীতি লংঘন এবং খারাপ আবহাওয়া এসব দুর্ঘটনার অন্যতম কারণ।

ইত্তেফাক/এআর