বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার, ৬ বারের সংসদ সদস্য, ঐতিহাসিক আগরতলা মামলার ২৬ নম্বর অভিযুক্ত বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) শওকত আলীর মৃত্যুতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি।
সম্মিলিত সামরিক হাসপাতালে আজ সোমবার সকাল সাড়ে ৯ টায় তিনি মারা যান (ইন্নানিল্লাহি ওয়া ইন্নইলাইহি রাজিউন)।
শোকবার্তায় চিফ হুইপ বলেন, বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার, কর্নেল (অব.) শওকত আলীর মৃত্যু জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। বাঙালি জাতির এই বীর সন্তানকে তার দেশের প্রতি অবদানের জন্য জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
শোকবার্তায় চিফ হুইপ ও আওয়ামী লীগ পার্লামেন্টারি পার্টির সেক্রেটারি নূর-ই-আলম চৌধুরী এমপি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
ইত্তেফাক/কেকে
