আগুনের হাত থেকে মালিকের জীবন বাঁচিয়েছে এক পোষা টিয়া পাখি। এই ঘটনা অস্ট্রেলিয়ার।
ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, এনগুয়েন নামের ওই মালিকের বাড়ি অস্ট্রেলিয়ার ব্রিসবনে। গভীর রাতে তার বাড়িতে আগুন লেগে যায়। এসময় ঘুমিয়ে ছিলেন তিনি। তবে সেই আগুন ভয়াবহ হয়ে উঠা এবং ফায়ার এলার্ম বাজার আগের তার পোষা টিয়া চিৎকার শুরু করে মালিকের ঘুম ভাঙ্গানোর জন্য। শেষমেশ কোন ধরনের আহত হওয়া ছাড়া আগুনের হাত থেকে বেঁচে যায় ওই ব্যক্তি।
এরপর রাত দুইটার দিকে হাজির হন আগুন নির্বাপক কর্মীরা।
এনগুয়েন বলেন, তার পোষা টিয়া পাখির নাম এরিক। ফায়ার এলার্ম বেজে উঠার আগেই এরিক তাকে জাগিয়ে তোলে।
অস্ট্রেলিয়ার এক গণমাধ্যমকে এনগুয়েন বলেন, আমি একটি বিকট শব্দ এবং এরিকের ডাক শুনি। এরিক চিৎকার শুরু করে যাতে আমি জেগে উঠি এবং সামান্য ধোঁয়ার গন্ধ পাই।
আমি এরিককে ধরে পিছনের দরজা খুলে সামান্য ধোঁয়া দেখতে পাই। এরপর বেরিয়ে আসি, বলেন এনগুয়েন ।
ইত্তেফাক/এসআর
