সাবেক ডেপুটি স্পিকার শওকত আলীর মৃত্যুতে অর্থমন্ত্রীর শোক

আপডেট : ১৬ নভেম্বর ২০২০, ১৫:৩৮

বীর মুক্তিযোদ্ধা, আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম অভিযুক্ত, সাবেক ডেপুটি স্পিকার কর্ণেল (অব.) শওকত আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এফসিএ। 

আজ রবিবার এক শোক বার্তায় ব্যক্তিগতভাবে ও অর্থ মন্ত্রণালয়ের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে মরহুমের পরিবার-পরিজন, সন্তানসহ সবাইকে গভীর সমবেদনা জানান। 

উল্লেখ্য, কর্ণেল (অব.) শওকত আলী আজ সকালে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

ইত্তেফাক/কেকে