চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ট্রাক্টরের ধাক্কায় দুই সহোদরসহ তিন মটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার ( ১৬ নভেম্বর) বিকেলে উপজেলার গোমস্তাপুর-কানসাট আঞ্চলিক মহাসড়কের চৌডালা মাদ্রাসা বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হল ভোলাহাট উপজেলার জামবারিয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে সোহেল (২৪) ও আপন দুই সহোদর গোমস্তাপুর উপজেলার চৌডলা বাজারের আমজাদ হোসেনের ছেলে জামিল (১৫) এবং কামিল(১৪)।
পুলিশ জানায়, সোমবার বিকেলে ওই সড়কের মাদ্রাসা বাজার এলাকায় একটি ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে তিনজন মারা যায়।গোমস্তাপুর থানার ওসি দিলীপ কুমার দাস জানান, ট্রাক্টরটি আটক করা হয়েছে।
ইত্তেফাক/এসআই
