জীবনের ঝুঁকি নিয়ে একজন শিশুসহ ২৮ জন যাত্রীকে উদ্ধার করেছিলেন হাইওয়ে পুলিশ সদস্য পারভেজ মিয়া বিপিএম। তার অসীম সাহসীকতার অবদানের জন্য বিশেষ সম্মাননা প্রদান করা হয়। রবিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ সাংবাদিক অধিকার ফোরাম (বিজেআরএফ) সভাপতি আজিজুল ইসলাম ভুঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতাউর রহমানের পরিচালনায় সম্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর প্রতিনিধি সৈয়দ সুলতান উদ্দীন আহমদ, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, লেবার রাইটস সাংবাদিক ফোরামের যুগ্ম-সম্পাদক আমানুর রহমান প্রমুখ। পরে তাকে সিডনি প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিলের পক্ষ থেকে ৫০ হাজার টাকার একটি চেক ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। ২০১৭ সালের ৭ জুলাই দাউদকান্দির গৌরীপুরে বাসস্ট্যান্ডের কাছে হাইওয়ে পুলিশ সদস্য পারভেজ মিয়া পানিতে ডুবে যাওয়া একটি বাস থেকে একজন শিশুসহ ২৮ জন যাত্রীকে উদ্ধার করেছিল। ২০১৯ সালে দায়িত্ব পালনকালে একটি ট্রাক দুর্ঘটনায় পারভেজ মিয়া তার একটি পা হারান।—প্রেস বিজ্ঞপ্তি
