মার্কিন সিনেটে ফেসবুক ও টুইটারের প্রধান নির্বাহীরা প্রশ্নবানে জর্জরিত

আপডেট : ১৮ নভেম্বর ২০২০, ০০:২০

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনসহ বিভিন্ন ইস্যু নিয়ে সিনেটে কঠিন প্রশ্নের মুখে পড়েছেন সোশ্যাল মিডিয়া ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ এবং টুইটারের জ্যাক ডরসি। তাদেরকে সিনেটে তলব করা হয় এটা জানার জন্য যে বিভিন্ন ইস্যুতে তারা তাদের প্লাটফর্মকে কিভাবে ব্যবহার করছেন। বিশেষ করে ভোটের আগে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের দুর্নীতির বিতর্ক ইস্যুটি তারা কিভাবে সামাল দিয়েছেন তা জানার চেষ্টা করা হয়েছে। ডেমোক্র্যাটরা অভিযোগ করেছেন, রিপাবলিকান এবং কট্টরপন্থি ও মিলিশিয়া গ্রুপগুলোর পোস্ট বিতর্কিত হলেও তা সরানো হয়নি। আবার রিপাবলিকান সিনেটরদের অভিযোগ, ফেসবুক এবং টুইটার রক্ষণশীলদের প্রতি পক্ষপাতদুষ্ট। দেশটির নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, সোশ্যাল মিডিয়াগুলো যে আইনে বর্তমানে সুরক্ষা পায় সেই সেকশন-২৩০ প্রত্যাহার করা হবে। এর মাধ্যমে তারা একটা বিষয়কে মিথ্যা জেনেও তা ছড়ায়। -বিবিসি ও আলজাজিরা