পাকিস্তানসহ ১১ দেশকে ভিসা দেওয়া বন্ধ করলো আরব আমিরাত

আপডেট : ১৯ নভেম্বর ২০২০, ১৫:২২

পাকিস্তানসহ ১১ দেশকে ভিসা দেওয়া বন্ধ করলো সংযুক্ত আরব আমিরাত। বুধবার এই খবরের সত্যতা স্বীকার করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়  ।  

ইসলামাবাদের দাবি, করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার কারণেই  এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পাকিস্তান ছাড়াও সংযুক্ত সংযুক্ত আরব আমিরাত সরকারের নতুন ভিসার নির্দেশে ক্ষতিগ্রস্থ অন্যান্য দেশগুলির মধ্যে রয়েছে তুরস্ক, ইরান, ইয়েমেন, সিরিয়া, ইরাক, সোমালিয়া, লিবিয়া, কেনিয়া এবং আফগানিস্তান।

জানা গেছে,  সংযুক্ত আরব আমিরাতের কয়েক ক্যাটাগরির ভিসা রয়েছে।    তবে এটি এখনো জানা যায়নি যে কোন কোন ক্যাটাগরির ভিসার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে  আরব আমিরাত সরকার  । 

ইত্তেফাক/এআর