অ্যাডিলেডে ভুল করেও পার পেলেন ধোনি!

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৯, ১৪:০০

অ্যাডিলেডে দ্বিতীয় একদিনের ম্যাচে ভারতের জয়ের পর আবার মাহি বন্দনায় মুখর ক্রিকেট বিশ্ব। কিন্তু এই ধোনিই মঙ্গলবার একটা ভুল করেন। যা এড়িয়ে গেছে মাঠে থাকা আম্পায়ারদের চোখ। তবে ধরা পড়ে গেলেন সোশ্যাল মিডিয়ায়। আর তারপর সেই ভিডিও এখন ভাইরাল।

ভারত তখন রান তাড়া করছে। ক্রিজে ধোনির সঙ্গে দিনেশ কার্তিক রয়েছেন। ৪৫তম ওভারের শেষ বলটি করেন নাথান লিয়ন।লেগ সাইডে মেরে এক রানের জন্য ছোটেন ধোনি। পুরো রান শেষ না করেই ফের অপরপ্রান্তে ছুটে যান। ক্রিকেটীয় ভাষায় ক্রিজ কমপ্লিটই করেননি ধোনি। কিন্তু তা স্বত্ত্বেও এক রান পেয়ে যান ধোনি। আর তা আম্পায়ারদেরও দৃষ্টি এড়িয়ে যায়।

আরো পড়ুন: ঢাকা উত্তর সিটির মেয়র পদে উপ নির্বাচনের বাধা দূর

অবশ্য এই ভুল ছাড়া অনেকদিন পর সেই ফিনিশার ধোনিকে পাওয়া গেল অ্যাডিলেডে। ৫৪ বলে অপরাজিত ৫৫ রানের ইনিংস খেলে সমালোচকদের মুখ আপাতত বন্ধ করেছেন মাহি। কিন্তু নিন্দুকেরা তো সুযোগ খুঁজবেই। 

ইত্তেফাক/কেআই