চলতি বছরের ১১ জানুয়ারি মুক্তি পাওয়া ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ এর মোট আয় থেকে ১ কোটি টাকা অনুদান দেওয়া হল কর্মক্ষেত্রে নিহত সেনাকর্মীদের স্ত্রীদের কল্যাণ তহবিলে। একই দিন 'উরি'-র সঙ্গে মুক্তি পায় আরেক সিনেমা ‘দি অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’। মুক্তির পর 'উরি' মোটামোটি ব্যবসাসফল হলেও বক্স অফিসে মুখ থুবরে পড়েছে ‘দি অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’।
আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে সিনেমা দুইটির মুক্তি ছিল বিজেপির প্রচারনার একটি অংশ। মুক্তির পর ‘দি অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’ তেমন একটা লাভের মুখ দেখেনি। তবে মুক্তির মাত্র চার দিনের মাথায় ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ সিনেমাটির বক্স অফিস আয় দাঁড়িয়েছে ৫০ কোটি রুপির কোটায়। সেই আয় থেকেই কর্মক্ষেত্রে নিহত সেনাকর্মীদের স্ত্রীদের কল্যাণ তহবিলে ১ কোটি রুপির অনুদান দেয় সিনেমাটির পরিচালক আদিত্য ধর ও প্রযোজনা সংস্থা আরএসভিপি ফিল্মস। প্রযোজক রনি স্ক্রুওয়ালার নতুন প্রযোজনা সংস্থার বানানো এই ছবিটি এরই মধ্যে দারুণ প্রসংশিত হয়েছে। সিনেমার পাশাপাশি প্রশংসিত হচ্ছে অভিনেতা ভিকি কৌশল, ইয়ামি গৌতম, পরেশ রাওয়ালদের অভিনয়। এর আগে ওই সংস্থার প্রযোজিত সিনেমা ‘কেদারনাথ’ও বক্স অফিসে করেছে রমরমা ব্যবসা।
আরও পড়ুন: প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত সরকার: এনামুর রহমান
বিজেপির আসন্ন নির্বাচনকে সামনে রেখে মুক্তি দেওয়া দুইটি সিনেমার একটি বক্স অফিসে মুখ থুবরে পড়েছে মুক্তির পর পরই। 'উরি'-ই এখন দলটির শেষ ভরসা। তাই সিনেমাটির প্রচারনা আরও বিস্তৃত করার লক্ষ্যেই মঙ্গলবার (১৫ জানুয়ারি) সেনাদিবসে দিল্লিতে সেনাবাহিনীর প্যারেডে হাজির হয়েছিলেন ছবির কলাকুশলীরা। প্যারেড অনুষ্ঠানেই মৃত জওয়ানদের স্ত্রীদের কল্যাণ তহবিলে ওই অনুদান দেওয়ার কথা ঘোষণা করা হয়। এছাড়াও দিল্লীর আরও বেশ কিছু অনুষ্ঠানে সিনেমার স্বার্থেই উপস্থিত হয়েছিলেন ভিকি কৌশল, ইয়ামি গৌতম এবং পরিচালক আদিত্য ধর।
ইত্তেফাক/জেডএইচডি
