সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, ‘বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী ইস্তেহার বাস্তবায়নে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিরলসভাবে দায়িত্ব পালনের মাধ্যমে সময়ের কাজ সময়ে শেষ করতে হবে। সরকারি কাজে কোন রকম অনিয়ম, দুর্নীতি মেনে নেওয়া হবে না। মাদকের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান অব্যাহত রাখতে হবে।’
বুধবার লালমনিরহাট জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
সভায় লালমনিরহাট জেলা প্রশাসক মো. শফিউল আরিফ, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান, পুলিশ সুপার এসএম রশিদুল হকসহ অন্যান্য সরকারি কর্মকর্তাবৃন্দ ও গণপ্রতিনিধিগণ বক্তব্য রাখেন।
আরো পড়ুন: মির্জা ফখরুলের পদত্যাগ করা উচিত: ওবায়দুল কাদের
এ সময় সমাজকল্যাণ মন্ত্রী সরকারি কর্মকর্তা ও গণপ্রতিনিদের উন্নয়ন কর্যক্রমে সমস্যার কথা শোনেন এবং কার্যকরী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
ইত্তেফাক/বিএএফ
