রাজশাহীর শাহ মখদুম থানা এলাকা থেকে নব্য জেএমবির আমির মাহবুবসহ চারজনকে আটক করেছে র্যাব-৫। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাব।
আটক নব্য জেএমবির আমির মাহবুবের তথ্যের ভিত্তিতে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার উকিলপাড়া এলাকায় ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২)। শুক্রবার সকালে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে তথ্য নিশ্চিত করেছে র্যাব।
র্যাব জানিয়েছে, শুক্রবার ভোর ৫টা থেকে ‘জঙ্গি আস্তানা সন্দেহে’ ওই বাড়িটিতে অভিযানের প্রস্তুতি নেয় র্যাব।
আরও পড়ুন: দিল্লিতে মাস্ক না পরলে জরিমানা
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১২ এর সিরাজগঞ্জের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ। তিনি বলেন, ‘জঙ্গি আস্তানা সন্দেহে’ আমরা ওই বাড়িটি ঘিরে রেখেছি। হঠাৎ ওই বাড়িটি থেকে গোলার শব্দ শোনা যায়। তবে ঘটনাস্থলে র্যাবের আরও টিম আসছে।
ইত্তেফাক/আরআই
