শিক্ষকদের বইপড়া উৎসবে

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৯, ১৮:৫৫

মাগুরায় অনুষ্ঠিত হয়েছে শিক্ষকদের বই পড়া উৎসব। বুধবার মাগুরা জেলার ৫০৩টি প্রাথমিক বিদ্যালয়ের তিন হাজার শিক্ষক ২১টি স্থানে দিনব্যাপী একযোগে বাই পড়া উৎসবে অংশ নেন।

মাগুরা শহরের ২ নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ বই পড়া উৎসবের উদ্বোধন হয়। মাগুরা সদর উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা এবিএম নুরুল হুদার সভাপতিত্বে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কুমারেশ চন্দ্র গাছি প্রধান অতিথি হিসেব এ উৎসবে উদ্বোধন করেন।

শিক্ষা কর্মকর্তারা জানান, শিক্ষকরা যে বই শিক্ষার্থীদের পড়াবেন, তা আগে থেকেই পড়া থাকলে পাঠদানের মান অনেক বৃদ্ধি পাবে। যে কারণে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষে তারা গোটা জেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের একই সময়ে বই পড়া উৎসবের আয়োজন করা হয়েছে।

আরো পড়ুন: হাইকোর্ট মাজারের সিন্দুক ভেঙে চুরির ভিডিও প্রকাশ

ইত্তেফাক/জেডএইচ