ম্যারাডোনাকে নিয়ে যা বললেন রোনালদো

আপডেট : ২৬ নভেম্বর ২০২০, ০৩:২৬

না ফেরার দেশে পাড়ি দিলেন ফুটবল বিশ্বের কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। বুধবার হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই আর্জেন্টাইন কিংবদন্তি ফুটবলার। পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে তার ম্যারাডোনা পাগল ভক্তরা। শুধু তাই নয় বর্তমান সেরাদের তালিকায় থাকা ফুটবলাররাও তার জন্য পাগল ছিলেন। তার মৃত্যু যেন কেউ মেনে নিতে পারছেন না। ম্যারাডোনার বিদায় বেলায় শোক প্রকার করেছেন বর্তমানের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো।

তিনি তার টুইটারে লিখেছেন, ‘আজ আমি এক বন্ধুকে বিদায় জানাচ্ছি। সেই সঙ্গে বিশ্ব চিরন্তন প্রতিভাবান ও সর্বকালের সেরা একজনকে বিদায় জানাচ্ছে।  তার এই শূন্যস্থান কখনই পূরণ হবে না। তোমাকে কখনোই ভোলা যাবে না। শান্তিতে থেকো।’

প্রসঙ্গত, মাত্র দুই সপ্তাহ আগেই মস্তিষ্কে অস্ত্রোপচার হয়েছিল তার। হাসপাতাল ছেড়ে ফিরেছিলেন নিজ বাড়িতে। কে জানতো, পৃথিবীতে তার জন্য অপেক্ষা করছিল আর কয়েকটা দিন। মাত্র ৬০ ‍বছর বয়সে কোটি ফুটবলভক্তকে কাঁদিয়ে অন্য পারের বাসিন্দা হলেন বাঁ পায়ে অসংখ্য মুহূর্তের জন্ম দেওয়া ফুটবল ঈশ্বর।

ইত্তেফাক/বিএএফ