আর্জেন্টিনার প্রেসিডেন্ট কার্যালয়ে ম্যারাডোনার মরদেহ

আপডেট : ২৬ নভেম্বর ২০২০, ১৫:০৮

 বুয়েনস আয়রেসে  অবস্থিত প্রেসিডেন্টের কার্যালয় কাসা রোসাদায় নেওয়া হয়েছে ফুটবল জাদুকর দিয়েগো ম্যারাডোনার  মরদেহ।  বৃহস্পতিবার থেকে  তিন দিন সেখানেই ফুটবল জাদুকরকে শ্রদ্ধা জানাবে  ফুটবলপ্রেমীরা। 

আর্জেন্টিনার সংবাদমাধ্যম বুয়েনস আয়রেসে টাইমস-এর এক প্রতিবেদনে   বলা হয়, কাসা রোসাদায় ম্যারাডোনার মরদেহ রাখার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় বুয়েনস আইরেসের তিগ্রেতে অবস্থিত নিজ বাসভবন থেকে ময়নাতদন্তের জন্য সান ফার্নান্দোর একটি মর্গে নিয়ে যাওয়া হয় ম্যারাডোনার মরদেহ।

গতকাল বুধবার (২৫ নভেম্বর)  হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ম্যারাডোনা। আর্জেন্টাইন সময় বিকেলে এই মৃত্যুর খবর নিশ্চিত করে স্থানীয় গণমাধ্যম।

ইত্তেফাক/এআর

i