টিগ্রের রাজধানী ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণে’: ইথিওপিয়ার প্রধানমন্ত্রী

আপডেট : ২৯ নভেম্বর ২০২০, ১১:৩২

টিগ্রে'র আঞ্চলিক রাজধানী মেকেল্লের 'সম্পূর্ণ নিয়ন্ত্রণে' নিয়েছে সরকারি বাহিনী। ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবিই আহমেদ এই মন্তব্য করেছেন।

আবি শনিবার এক টুইটার বার্তায় পোস্ট করা বিবৃতিতে বলেন, মেকেল্লে শহর এখন কেন্দ্রীয় সরকারের পূর্ণ নিয়ন্ত্রণে।    

তিনি আরো বলেন, আমি জানাতে পেরে আনন্দিত যে আমাদের কাজ সম্পন্ন হয়েছে এবং টিগ্রে অঞ্চলের সেনা অভিযান স্থগিত হয়েছে।  

এছাড়া আবিই জানিয়েছেন, সেনাবাহিনী টিপিএলএফ'এর হাতে আটক হওয়া কয়েক হাজার সেনাকে ছেড়ে দেয়া হয়েছে এবং 'বেসমারিক নাগরিকদের নিরাপত্তা মাথায় রেখে' অভিযান চালানো হয়েছে।

'টিগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট' (টিপিএলএফ) এর বিরুদ্ধে আগ্রাসনের ব্যাপকতা বাড়ানোর পর কিছুদিন আগে মেকেলে অঞ্চল দখল করে সেনাবাহিনী।   

সংবাদ সংস্থা রয়টার্সকে টিপিএলএফ'এর নেতা বলেছেন যে তারা 'আত্ম-সংকল্প বজায় রাখার অধিকার প্রতিষ্ঠা করতে' করবেন এবং 'শেষ পর্যন্ত আক্রমণকারীদের বিরুদ্ধে লড়াই' করতে চায়।  

সাম্প্রতিক এই সংঘর্ষে শত শত মানুষ মারা গেছে এবং কয়েক হাজার মানুষ ঘড়ছাড়া হয়েছেন। 

আঞ্চলিক দল টিপিএলএফে'এর বিরুদ্ধে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী  আবিই আগ্রাসনের ঘোষণা দিলে এই মাসের শুরুতে সংঘাতের শুরু হয়। বিবিসি 

ইত্তেফাক/এসআর