যশোরে সাড়ে তিন কেজি ওজনের ৩০টি স্বর্ণের বারসহ তিনজনকে আটক করেছে বিজিবি সদস্যরা। সোমবার যশোর-মাগুরা সড়কের বাহাদুরপুর বাজারে শরীয়তপুর হতে বেনাপোলগামী ফেম পরিবহনের বাসে তল্লাশি চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃত স্বর্ণের মূল্য দুই কোটি ৪১ লক্ষ ৫০ হাজার টাকা বলে বিজিবি দাবি করেছে।
অভিযানে আটককৃতরা হলেন-মুন্সিগঞ্জ সদর উপজেলার গোলাপরায় গ্রামের গোস্ট বিহারী পোদ্দারের ছেলে রতন কুমার পোদ্দার (৪৯), ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার মাঝিয়ারা গ্রামের মিন্টু সাহার ছেলে প্রদীপ সাহা (৫৫) এবং ঢাকার গেন্ডারিয়ার সোভল দত্তের ছেলে পংকজ দত্ত (৪৮)।
আরো পড়ুন: সাভারে চাকরি দেয়ার নামে প্রতারণার অভিযোগে গ্রেফতার ১৪
বিজিবি’র সহকারী পরিচালক মোহাম্মদ ফারুক হোসেন এ অভিযান পরিচালনা করেন। উদ্ধারকৃত স্বর্ণের বার ও আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ইত্তেফাক/এএএম
