জনপ্রশাসন মন্ত্রণালয়ে অফিস করছেন শেখ হাসিনা

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৯, ১৪:৫৮

চতুর্থ মেয়াদে দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার সকালে বাংলাদেশ সচিবালয়ে যান। এদিন তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

 

এছাড়া এ মেয়াদে প্রথম মন্ত্রিসভার বৈঠক হবে আগামী ২১ জানুয়ারি। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, ওই দিন সকাল ১০টায় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। 

 

গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর গত ৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন। নতুন সরকারের মন্ত্রিসভায় ২৪ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী এবং তিনজন উপমন্ত্রী নিয়োগ দিয়েছেন শেখ হাসিনা। 

আরো পড়ুন : প্রধানমন্ত্রী ও জাতীয় নেতাদের নামে ফেসবুক খুলে প্রতারণা, গ্রেফতার ৫

সাধারণত প্রতি সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠক হয়। এছাড়া প্রধানমন্ত্রী চাইলে যে কোনো দিন মন্ত্রিসভার বৈঠক আহ্বান করতে পারেন। সচিবালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয় ছাড়াও সংসদ ভবন সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। 

 

প্রসঙ্গত, গত ৩ ডিসেম্বর বিগত সরকারের মন্ত্রিসভার শেষ বৈঠক ছিল। আর এবারের মন্ত্রিসভায় ২৭ জন নতুন মুখ, তাদের কাজগুলো বুঝে উঠতে সময় নেওয়া হচ্ছে বলে জানান কর্মকর্তারা। 

 

ইত্তেফাক/ইউবি