‘সুযোগ-সুবিধা বাড়ানো হয়েছে, এখন দুর্নীতি করলে ছাড় দেওয়া হবে না’

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৯, ১৯:৪৪

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‌‘আপনাদের জন্য সুযোগ-সুবিধা অনেক বাড়ানো হয়েছে। এখন কেউ দুর্নীতি করলে ছাড় দেওয়া হবে না। সবাইকে সততার সঙ্গে কাজ করতে হবে।’

আজ বৃহস্পতিবার সকালে জনপ্রশাসন মন্ত্রণালয় পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি মন্ত্রণালয়ের কাজকর্মের খোঁজখবর নেন। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। 

দুর্নীতি নির্মূলের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে শেখ হাসিনা বলেন, ‘জঙ্গি ও সন্ত্রাস যেভাবে নির্মূল করা হয়েছে, দেশ থেকে দুর্নীতিও সেভাবে দূর করা হবে। মাদক, জঙ্গি বিরোধী অভিযানের মত দুর্নীতি বিরোধী অভিযানও চলবে।’

আরও পড়ুন: এমপিদের শপথের বৈধতা নিয়ে রিট খারিজ

এর আগে সকাল ১০টার দিকে সচিবালয়ে প্রবেশ করেন নতুন সরকারের প্রধানমন্ত্রী। এ সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, মন্ত্রণালয়ের সচিবসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা তাকে ফুল দিয়ে স্বাগত জানান।

ইত্তেফাক/কেকে