'শিশু অঙ্গীনা'র উদ্যোগ শনিবার (৫ ডিসেম্বর) কালীগঞ্জের বাগদি গ্রামে একটি স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করা হয় l ক্যাম্পটিতে নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ সহ নারী–পুরুষের সমতা এবং লিঙ্গ ভিত্তিক সহিংসতা হ্রাস সম্পর্কে সচেতনতা করা হয়।
'শিল্পের শেকড়ে' আয়োজন করা এই স্বাস্থ্য ক্যাম্পে করোনা কালীন সকল স্বাস্থ্যবিধি মেনে শরীরের তাপমাত্রা পরীক্ষা করে ও জীবাণু মুক্ত করে আগত রুগীদের চিকিৎসা দানের ব্যবস্থা করা হয়।
অনুষ্ঠান শুরুতে শিশু অঙ্গীনার সাধারণ সম্পাদক মাহমুদা রহমান তার স্বাগত বক্তব্যে বলেন, সমাজে নারী পুরুষের সমতা ও লিঙ্গ ভিত্তিক সহিংসতা বন্ধের জন্য আমাদের সকলের এক সাথে আগিয়ে আসতে হবে।
জামালপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান জনাব ফারুক আহমেদ বলেন, আমি শিশু অঙ্গীনার সাথে আছি ও আগামীতে এধরণের সকল কাজে সহযোগিতার হাত বাড়াবো।
সব শেষে শিশু অঙ্গীনার চেয়ারম্যান তৈয়াব উজ্জামান তপু তার বক্তব্যে এই কর্মসূচির উদ্দেশ্য তুলে ধরেন এবং বলেন সবার সহযোগিতা পেলে আগামীতে একটি চিকিৎসা কেন্দ্র করার পরিকল্পনার আছে আমাদের l
এর পর ডু সামথিং ফাউন্ডেশন থেকে আগত চিকিৎসকদের দ্বারা চিকিৎসা কার্যক্রম শুরু হয় l বেলা ৩ টা পর্যন্ত এই কার্যক্রম চলে ও রোগীদের মধ্যে ইউনিমেড ইউনিহেলথ ফারমাসিটিক্যাল থেকে অনুদানকৃত ওষুধ ও শেল্টেক থেকে করোনা সচেতনতার জন্য লিফলেট দেওয়া হয় l
এ স্বাস্থ্য ক্যাম্পে সার্বিক ভাবে সহযোগিতা করেছে, জামালপুর ইউনিয়ন পরিষদ, শেল্টেক, এ সি আই, ইউনিমেড ইউনিহেলথ ফারমাসিটিক্যাল এবং পর ডু সামথিং ফাউন্ডেশনের প্রতিনিধিবৃন্দ।
ইত্তেফাক/এএইচপি
