করোনা ভাইরাস

মৃত্যু বেড়ে ৬৮৭৪, শনাক্ত ৪ লাখের বেশি

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২০, ১৬:১৬

করোনায় আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৬ হাজার ৮৭৪ জনে দাঁড়িয়েছে।

এছাড়া একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ১৯৮ জন। মোট শনাক্ত হয়েছে ৪ লাখ ৭৯ হাজার ৭৪৩ জন।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত এক দিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরো ২ হাজার ৬৬৩ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। এতে সুস্থ রোগীর  সংখ্যা বেড়ে ৩ লাখ ৯৮ হাজার ৬২৩ জন হয়েছে।

ইত্তেফাক/জেডএইচ