'স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নেই পাকিস্তানে'

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২০, ২০:২৪

পাকিস্তানের প্রবীণ সাংবাদিক সুহাইল ওয়ারাইচ দেশটির আর্টস কাউন্সিল আয়োজিত আন্তর্জাতিক উর্দু সম্মেলনের তৃতীয় দিনে সাংবাদিক মাজহার আব্বাসের বই ‘অর ফির ইউন হুয়া’ উদ্বোধনের সময় বক্তব্য দেওয়ার সময় বর্তমানে পাকিস্তানে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নেই।

ওয়ারাইচ বলেন যে, আজকের যুগে আমাদের সাহিত্য পত্রিকা এবং রেডিও চ্যানেলের প্রভাবশালী মাধ্যম নেই, এখন যে গণমাধ্যম রয়েছে সেগুলো শুধু রাজনৈতিক বার্তা এবং বিভিন্ন দলের ভাষ্য দেওয়ার মূল উৎসে পরিণত হয়েছে।

আবার মুত্তাহিদা কওমি মুভমেন্ট (এমকিউএম) -এর একটি কলামের উদ্ধৃতি দিয়ে সাংবাদিক মাজহার আব্বাস বলেন, ২০১৬ সালের ১৯আগস্ট আলতাফ হুসেনের বক্তৃতার পরে তিনি বুঝতে পেরেছিলেন যে, রাজনৈতিক দলের প্রত্যাবর্তন অসম্ভব।

আরো পড়ুন: দ্বিতীয় করোনা ভ্যাকসিন গ্রহণ করলেন উইলিয়াম শেক্সপিয়ার

তিনি আরো বলেন, "রাজনৈতিক দলগুলি এখনও গণমাধ্যম পরিচালনা করছে কিন্তু আজ এমকিউএমের মূল আকার নেই এবং পাকিস্তান পিপলস পার্টি এবং পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজও তাদের পুরানো রূপে নেই। যার কারণেই পাকিস্তান তার স্বাধীন সাংবাদিকতার পরিবেশ হারিয়ে ফেলছে। পাকিস্তানে স্বাধীন সাংবাদিকতার জন্য প্রায় ১২৫ জন সাংবাদিক তাদের দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ হারিয়েছিল। যা আমাদের জন্য লজ্জাজনক।

ভুক্তভোগীদের মধ্যে এক তৃতীয়াংশের বেশি সাংবাদিককে পাকিস্তানের দণ্ডবিধির অধীনে অভিযুক্ত করে বিচার করা হয়। অন্য এক তৃতীয়াংশকে সন্ত্রাসবাদে যুক্ত থাকার ব্যাপারে অভিযুক্ত করা হয় এবং বাকিদের মানহানি কিংবা অন্য আইনে বিচার করা হয়।

ইত্তেফাক/এএইচপি