ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২০, ২০:৫৯

নওগাঁ-রাজশাহী মহাসড়কে সড়কে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ডাক্তারের মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

ঘটনার পর ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা সম্ভব হয়নি। তবে নিহতদের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আরো পড়ুন: ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহরাওয়ার্দী হোসেন জানান, নিহতরা মোটরসাইকেল যোগে নওগাঁ শহর থেকে সন্ধ্যায় পর মহাদেবপুর উপজেলার দিকে যাচ্ছিলেন। নওগাঁ-রাজশাহী মহসড়কে ডাক্তারের মোড় এলাকায় মোটরসাইকেলটি পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগামী একটি ট্রাক তাদের ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। স্থানীদের মাধ্যমে সংবাদ পেয়ে নিহতদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

নিহতদের পরিচয় তাৎক্ষণিক নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে ওসি জানান।

ইত্তেফাক/এএএম