রাজশাহীর বাগমারায় ৯ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এই বিষয়ে মামলা দায়েরের পর পুলিশ রাতে অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেফতার করে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
অভিযুক্ত যুবকের নাম রাজু আহমেদ (২২)। সে উপজেলার বাসুপাড়া ইউনিয়নের বালানগর গ্রামের মকবুল হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিকেলে বাড়ির পাশে খেল করছিল ওই শিশু। রাজু আহমেদ শিশুকে খাবারের প্রলোভন দেখিয়ে তার বাড়িতে নিয়ে যান। এসময় তার বাড়িতে কেউ ছিল না। পরে শিশুকে তার কক্ষে নিয়ে গিয়ে বলাৎকার করে। শিশু কান্নাকাটির পর তাকে ছেড়ে দিয়ে বাড়ি থেকে সটকে পড়ে ওই যুবক। শিশুটি বাড়িতে এসে অসুস্থ হয়ে পড়ে এবং বাবা-মায়ের কাছে ঘটনাটি প্রকাশ করে। পরে শিশুকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সন্ধ্যায় তার বাবা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করে। অভিযান চালিয়ে রাতেই পুলিশ বালানগর এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
পুলিশ ও স্থানীয় লোকজনদের সূত্রে জানা যায়, রাজ আহম্মেদ এলাকায় বখাটে হিসাবে পরিচিত। মাধ্যমিক পাস করার পর থেকে লেখাপড়া ছেড়ে দিয়ে বখাটেপনা শুরু করেন। মেয়েদের যৌন হয়রানি করা ছাড়াও বিভিন্ন ধরণের বখাটেপনা তার নিত্যদিনের কাজ।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, অভিযোগ পাওয়ার পরেই কৌশলে আসামি বখাটে রাজু আহমেদকে পুলিশ গ্রেফতার করেছে।
ইত্তেফাক/বিএএফ
