২০০০ সালের ‘আনব্রেকেবল’ এবং ২০১৬ সালের ‘স্প্লিট’ ছবির পটভূমি নিয়ে নতুন সিনেমা ‘গ্লাস’-এর কাহিনি নির্মিত হয়েছে। মূল ভূমিকায় অভিনয় করছেন ব্রুস উইলিস ও স্যামুয়েল এল জ্যাকসন।
এই দুই জনপ্রিয় অভিনেতাকে পর্দা ভাগাভাগি করতে দেখাটা দর্শকদের ভালো অভিজ্ঞতা উপহার দেবে বলেই আশা চিত্র সমালোচকদের। এরইমধ্যে ছবিটির ট্রেলার মুক্তি পেয়েছে। এবার বড়পর্দায় মুক্তির জন্য অপেক্ষা। ছবিতে জেমস ম্যাকঅ্যাভয় ও এনা টেলর-জই ফিরছেন তাদের স্পিল্ট চরিত্রে। সাথে যুক্ত হয়েছেন সারাহ পলসন।
আরও পড়ুন: সাভারে গণধর্ষণ মামলার প্রধান আসামির গুলিবিদ্ধ লাশ উদ্ধার
এদিকে ব্রুস উইলিস, স্যামুয়েল এল জ্যাকসন, স্পেন্সার ট্রেট ক্লার্ক ও চার্লন উডার্ড ফিরছেন আরব্রেকেবল ছবির চরিত্রগুলোতেই।
ইত্তেফাক/আরকেজি
