জুনিয়র টেনিসের ফাইনালে বাংলাদেশ

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৯, ০৮:৪৪

আইটিএফ এশিয়ান অনূর্ধ্ব-১৪ ডেভলপমেন্ট টেনিস চ্যাম্পিয়নশিপের দুটি ইভেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশ। বালক এককের ফাইনালে মাহাদী হোসেন আলভি এবং পাকিস্তানের হামিদ ইসরার গুলের সঙ্গে জুটি বেধে বালক দ্বৈতের ফাইনালে উঠেছেন বাংলাদেশের রুমন হোসেন। 

 

গতকাল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত বালক এককের সেমিফাইনালে মাহাদী হোসেন আলভি ২-০ সেটে নেপালের আরিয়ান গিরিকে হারায়। বালক দ্বৈতের সেমিফাইনালে রুমন হোসেন ও হামিদ ইসরার গুল ২-১ সেটে ইরানের আমিরালী ঘাভাম ও জর্দানের জাঈদ মাশনি জুটকে হারায়। 

 

বালিকা দ্বৈতের সেমিফাইনালে বাংলাদেশের মাসফিয়া আফরিন মঙ্গোলিয়ার এখরিলগুন বারবায়াকে জুটি নিয়ে ২-০ সেটে হেরেছেন মঙ্গোলিয়ার মারালগো ও মাতা জুটির কাছে।

 

ইত্তেফাক/ইউবি