পাকিস্তান-দ. আফ্রিকা ওয়ানডে সিরিজ শুরু কাল

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৯, ১১:১৫

স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভাগ্য পরিবর্তনের লক্ষ্য নিয়ে শনিবার সেন্ট জর্জ পার্কে প্রথম ম্যাচ দিয়ে পাঁচ ওয়ানডে সিরিজ শুরু করবে সফরকারী পাকিস্তান।

সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজে লজ্জাজনকভাবে পরাজিত হয়েছে সফরকারীরা। তিন ম্যাচ সিরিজে কোন টেস্টেই চতুর্থ দিন মধ্যাহ্ন বিরতি পর্যন্ত যেতে পারেনি উপমহাদেশের দলটি। তবে শর্ট পিচ বোলি নিয়ামক না হওয়ায় ৫০ ওভার ফর্মেটে তাদের আশাবাদী হওয়ার যথেষ্ট কারণ আছে।

চলতি বছরের মাঝামাঝিতে ইংল্যান্ড এন্ড ওয়েলসে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের আগে এ সিরিজটি উভয় দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ।

দক্ষিণ আফ্রিকা দল : ফাফ ডু-প্লেসিস (অধিনায়ক), হাশিম আমলা, আইডেন মার্করাম, রেজা হেনড্রিকস, ইমরান তাহির, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, ড্যান প্যাটারসন, আন্দিলে ফেলুকুওয়াও, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, ডুয়ান অলিভিয়ের, ফন ডার ডুসেন।

আরো পড়ুন: মেসি-ডেম্বেলের গোলে শেষ আটে বার্সেলোনা

পাকিস্তান: সরফরাজ আহমেদ (অধিনায়ক), বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, হাসান আলী, হুসেইন তালাত, ইমাদ ওয়াসিম, ইমাম উল হক, মোহাম্মদ আমির, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), শাদাব খনি, শাহিন আফ্রিদি, শান মাসুদ, শোয়েব মালিক, উসমান খান।

ইত্তেফাক/মোস্তাফিজ