করোনায় আক্রান্ত শাহরুখের সহ-অভিনেত্রী মাহিরা!

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২০, ২১:৪২

এবার করোনা ভাইরাসে আক্রান্ত হলেন শাহরুখ খানের ‘রইস’ ছবির নায়িকা মাহিরা খান। রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম মাহিরা নিজেই এ খবর জানান। তবে সবাইকে মাস্ক পরার অনুরোধ করেন এই অভিনেত্রী।

মাহিরা খান বলেন, ‘আমি কোভিড পজিটিভ হয়েছি। আইসোলেশনে রেখেছি নিজেকে। এবং পজিটিভ হওয়ার খবরটি সঙ্গে সঙ্গে জানানোর কারণ অন্যদের সতর্ক করা। যারা শেষ কয়েক দিন আমার সংস্পর্শে ছিলেন। শিগগিরই সুস্থ হয়ে উঠবো, ইনশআল্লাহ।’

সাম্প্রতি মাহিরা খান শুটিং শেষ করেছেন ‘নীলুফার’ ছবির। লাহোরে হওয়া এই শুটিংয়ে তার সঙ্গে ছিলেন ফাওয়াদ খান। ৪ দিন আগে এই শুটিং থেকে ইনস্টাগ্রামে ছবি প্রকাশ করেছেন মাহিরা।

ইত্তেফাক/বিএএফ