ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। গতকাল সিরিজের চূড়ান্ত সময়সূচি ঘোষণা করেছে বিসিবি। দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে প্রায় এক মাসের সফরে আগামী ১০ জানুয়ারি ঢাকায় আসছে উইন্ডিজরা।
সফরকারীদের অনুরোধেই করোনাকালীন এই সিরিজ থেকে একটি টেস্ট ও দুটি টি-২০ বাদ পড়েছে। ঢাকায় এসে কোয়ারেন্টাইন পর্ব শেষে ১৮ জানুয়ারি বিকেএসপিতে এক দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে উইন্ডিজরা।
আরো পড়ুন : বাংলাদেশি চলচ্চিত্রে দেশ ও মুক্তিযুদ্ধ
২০ ও ২২ জানুয়ারি মিরপুরে স্টেডিয়ামে প্রথম ও দ্বিতীয় ওয়ানডে। ২৫ জানুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে সিরিজের শেষ ওয়ানডে। ২৮-৩১ জানুয়ারি চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে চার দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ক্যারিবিয়ানরা। পরে ৩-৭ ফেব্রুয়ারি প্রথম টেস্ট জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এবং ১১-১৫ ফেব্রুয়ারি মিরপুরে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
ইত্তেফাক/এসি
