হিলি স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২০, ১১:১৬

আজ বুধবার ৪৯তম মহান বিজয় দিবস। এ উপলক্ষে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধ রয়েছে পণ্য আমদানি-রপ্তানি সহ সকল কার্যক্রম।

বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন জানান, আজ ৪৯তম মহান বিজয় দিবস উদযাপন করা হচ্ছে। দিবসটি উপলক্ষে সরকারী ছুটি রয়েছে। ফলে আজ বন্দরের সকল কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একারণে সকাল থেকে বন্দরটি দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এছাড়া বন্দরের বেসরকারি অপারেটর পানামা পোর্টেও পণ্য লোড-আনলোড বন্ধ রয়েছে। কাল বৃহস্পতিবার থেকে বন্দরের কার্যক্রম শুরু হবে।

ইত্তেফাক/এমআর