করোনায় মৃত্যু কমেছে

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২০, ১৫:৩৫

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে ২৭ জনের মৃত্যু হয়েছে। এর আগে গতকাল মারা গিয়েছিলো ৪০ জন। ফলে আজ মৃত্যুর সংখ্যা কমেছে। 

একই সময়ে নতুন করে রোগী শনাক্ত হয়েছে ১৬৩২ জন। মোট শনাক্ত ৪ লাখ ৯৫ হাজার  ৮৪১ জনে দাঁড়িয়েছে। আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭ হাজার ১৫৬ জন। 

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য  জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৬২২ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে এখন পর্যন্ত ৪ লাখ ২৯ হাজার ৩৫১ জন সুস্থ হয়েছেন। 

এছাড়া গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৩২টি নমুনা সংগ্রহ এবং ১৭ হাজার ২৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৩০ লাখ ২২ হাজার ৫৩৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

ইত্তেফাক/জেডএইচ