রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের ৬৫৯ টি নকশা বহির্ভূত দোকান উচ্ছেদে মাঠে নেমেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। বৃহস্পতিবার বেলা ১২ টায় পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী মার্কেটের অবৈধ স্থাপনা উচ্ছেদে নামে নগর কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত।
অভিযানটির নেতৃত্ব দিচ্ছেন করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন। ব্যবসায়ীদের কোনো ধরণের বাধা ছাড়াই উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। অভিযানের আধা ঘণ্টায় মার্কেট সংলগ্ন ফুটপাতের অবৈধ টং দোকানগুলো উচ্ছেদ করেছে ডিএসসিসি।
আরো পড়ুন: আপনার সঙ্গে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন আমার জন্য সম্মানের: শেখ হাসিনাকে নরেন্দ্র মোদি
উচ্ছেদস্থলে উপস্থিত ব্যবসায়ীদের দাবি, আদালতের স্থগিতাদেশ থাকার পরেও নগর কর্তৃপক্ষ তা মানছে না। ঘটনাস্থলে ব্যবসায়ীদের পক্ষে চারজন আইনজীবী করপোরেশনের সঙ্গে কথা বলেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। কিন্তু তাতে উচ্ছেদ কাজ বন্ধ হয়নি।
এদিকে পূর্ব অভিজ্ঞতার আলোকে বিপুল পরিমাণ পুলিশ ও র্যাব সদস্যদের সঙ্গে নিয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করছে ডিএসসিসি।
ইত্তেফাক/এমএএম
