আয়কর ফাঁকি: সাবেক সেনা কর্মকর্তার ৯ বছরের দণ্ড

আপডেট : ২০ ডিসেম্বর ২০২০, ১৮:৩৭

আয়কর ফাঁকির মামলায় কর্নেল (অব.) শহিদ উদ্দিন খানকে ৯ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। আয়কর আইনের ১৬৪ ধারায় এক বছর, ১৬৫ ধারায় তিন বছর এবং ১৬৬ ধারায় পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সাজা একের পর এক কার্যকর হবে বলে রায়ে উল্লেখ করায় তাকে ৯ বছরই সাজা খাটতে হবে।

ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম রবিবার এ রায় দেন। আসামি শহিদ উদ্দিন পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

আরো পড়ুন : ন্যায় বিচার না পাওয়ার আশঙ্কায় দুদকের মামলা ঢাকায় স্থানান্তরের প্রশ্নে রুল

আয়কর ফাঁকির অভিযোগ এনে গত বছরের ২৫ সেপ্টেম্বর ঢাকার কর অঞ্চল-৯ এ মামলাটি দায়ের করে। পরে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় আদালত। ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় দেয় আদালত।

প্রসঙ্গত গত ১০ নভেম্বর অস্ত্র মামলায় কর্নেল (অব.) শহিদ উদ্দিন, তার স্ত্রী ফারজানা আনজুম খানসহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত।

 

ইত্তেফাক/ইউবি