ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের দলের দুই নেতার জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশ শুনানি শেষে এ আদেশ দেন।
এই দুই ছাত্র হলেন- বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম ও সংগঠনের ঢাবি শাখার সহ-সভাপতি মো. নাজমুল হুদা।
গত ২০ সেপ্টেম্বর রাতে লালবাগ থানায় ছয়জনের বিরুদ্ধে ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতার অভিযোগে মামলা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজের স্নাতকোত্তর শ্রেণির একজন ছাত্রী।
আসামিদের মধ্যে ধর্ষণে ‘সহায়তাকারী’ হিসেবে নূরের নাম উল্লেখ করা হয়।
ইত্তেফাক/জেডএইচ
