ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও চেয়ারম্যানের বাড়ি থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এসব অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়।
উদ্ধার করা দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে ৪৭টি শরকী, ১৭টি ঢাল ও ১০/১২ কেজি বেতসহ এসব তৈরির সরঞ্জাম।
যার বাড়ি থেকে এসব উদ্ধার করা হয় তার নাম নজরুল ইসলাম। তিনি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ১০ নম্বর বগুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান।
শৈলকূপা থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের সহযোগীতায় শৈলকুপার হাটফাজিলপুর ক্যাম্পের পুলিশ অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করে। তবে এ সময় চেয়ারম্যান বাড়িতে ছিলেন না।
বগুড়া ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, তিনি গ্রামের বাড়িতে ছিলেন না। গ্রামের লোকজন এসব ঢাল শরকী রেখে গেছে।
শৈলকূপা উপজেলায় গ্রামে গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুই দলে সংঘর্ষে বেঁধে থাকে। তখন এসব দেশিয় অস্ত্র ব্যবহার হয়।
ইত্তেফাক/জেডএইচ
