অবহেলাজনিত কারণে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ এনে গণস্বাস্থ্য নগর হাসপাতালের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে মামলা হয়েছে।
মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারীর আদালতে মামলাটি করেন প্রসূতির স্বামী এস এ আলম সবুজ।
মামলার অন্য আসামিরা হলেন- গণস্বাস্থ্য নগর হাসপাতালের চিকিৎসক ডা. নাসরিন, ডা. শওকত আলী আরমান, গাইনি বিশেষজ্ঞ ডা. দেলোয়ার হোসেন এবং সেবিকা শংকরী রানী সরকার।
মামলার তদন্তভার দেওয়া হয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই)। আগামী ২১ জানুয়ারি তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর নাসরিন আক্তার গণস্বাস্থ্য নগর হাসপাতালে ভর্তি হন। অতিরিক্ত রক্তক্ষরণের একপর্যায়ে ভিকটিম একটি মেয়ে সন্তান প্রসব করেন। কিছুক্ষণ পর তিনি মারা যান।
ইত্তেফাক/জেডএইচ
