আমাদের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক ঐতিহাসিক: ভারতীয় হাইকমিশনার

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২০, ১৭:৩৮

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছেন, ‘আমাদের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্কটা ঐতিহাসিক।’ আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে আলোচনাকালে তিনি এ কথা বলেন।

বিক্রম দোরাইস্বামী আজ বুধবার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করেছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাকে স্বাগত জানান।

পরে দোরাইস্বামী আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সাথে মতবিনিময় করেন এবং দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বিষয় নিয়েও আলোচনা করেন। 

ওবায়দুল কাদের ও তন্ময় আহমেদ

এসময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, লে. কর্নেল (অব.) ফারুক খান জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ডক্টর হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দীন নাসিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন, মির্জা আজম, আফজাল হোসেন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও উপদপ্তর সম্পাদক সায়েম খান উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/কেকে