সোহরাওয়ার্দীতে চলছে আওয়ামী লীগের বিজয় উৎসব, মঞ্চে শেখ হাসিনা

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৯, ১৫:৫৯

একাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় উদযাপনে আওয়ামী লীগের বিজয় উৎসবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বেলা ৩টার পরপরই সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন তিনি।

শনিবার দুপুর আড়াইটায় সমাবেশ শুরু হয়। পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়। মাওলানা এটি এম আবদুল মোমেন সিরাজী পবিত্র কুরআন তিলাওয়াত করেন। দুপুর আড়াইটায় আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হলেও সকাল থেকে মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসতে শুরু করেন নেতাকর্মীরা।

‘জয় বাংলা’ স্লোগানে মুখর হয়ে উঠেছে সমাবেশ প্রাঙ্গণের আশেপাশের এলাকা। লালসবুজ টি-শার্ট , ক্যাপ পরে সমাবেশ স্থলে বিজয় উদযাপনে আসছেন নেতাকর্মীরা।

আরও পড়ুন: সাব্বির ঝড়ে সিলেটের সংগ্রহ ১৯৪

ইত্তেফাক/কেক