তারকা স্ট্রাইকার হ্যারি কেনের সমমানের আরেকজন স্ট্রাইকার খুঁজে পাওয়া ‘অসম্ভব’ বলেই মন্তব্য করেছেন টটেনহ্যামেন কোচ মরিসিও পোচেত্তিনো। একাডেমির মাধ্যমে আরেকজন ফরোয়ার্ডকে দলে ভেড়ানোর বিষয়টি নিয়ে পোচেত্তিনো এখন চাপে আছেন।
দলের তরুণদের নিয়ে পোচেত্তিনো খুব একটা স্বস্তিতে নেই। ২০ বছর বয়সী মার্কোস এডওয়ার্ডসকে লিওনেল মেসির সাথে তুলনা করা হলেও পরবর্তীতে সেটা আর ধরে রাখা যায়নি। ইতোমধ্যেই ইংলিশ ফুটবলার এডওয়ার্ডস ধারে ডাচ ক্লাব এক্সেলসিয়রে চলে গেছেন।
ইনজুরির কারণে কেন মাঠের বাইরে ছিটকে পড়েছেন। এশিয়ান কাপের জন্য দক্ষিণ কোরিয়ার সং হেয়াং-মিন রয়েছেন দলের বাইরে। লুকাস মৌরা হাঁটুর ইনজুরির কারণে শতভাগ খেলতে না পারায় ২০ বছর বয়সী স্ট্রাইকার কাজায়িহা স্টার্লিংয়ের উপরই পোচেত্তিনোকে ভরসা করতে হচ্ছে। ১৬ বছর বয়সী ট্রয় প্যারটকে নিয়েও অনেকে আশাবাদ ব্যক্ত করেছেন।
আরও পড়ুন: সোমবার পূর্ণ চন্দ্রগ্রহণ, দেখা যাবে না বাংলাদেশে
পোচেত্তিনো বলেছেন, ‘আমি মনে করি আমাদের দর্শন একেবারে স্পষ্ট। দল বদলের মৌসুমে আমরা কোন নতুন খেলোয়াড় বিশেষ করে নতুন কোন স্ট্রাইকারের সাথে চুক্তিতে যাব না। এটা কোন ঝুঁকি নয়। কারণ আমরা জানি কেনের মত কাউকে খুঁজে পাওয়া অসম্ভব। আমাদের সামনে সুযোগ এসেছে একাডেমির মাধ্যমে নতুন খেলোয়াড়দের বের করে নিয়ে আসার। এটাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। আর সেটা বাস্তবায়ন হলে ক্লাবই উপকৃত হবে।
তিনি আরও বলেন, ‘সাড়ে চার বছর আগে আমরা কেন কিংবা ডেলে আলির মত কোন বড় তারকাকে খুঁজে পাইনি। অথচ তারাই এখন ক্লাবের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। এটা আমাদের জন্য, সমর্থকদের জন্য অনেক বড় একটা স্বস্তির দিক।’
ইত্তেফাক/কেআই
