বলিউড পাড়ায় অর্জুন কাপুর এবং মালাইকা আরোরার সম্পর্ক নিয়ে কানাঘুষা চলছে অনেকদিন থেকেই। চলতি বছরে বিয়ে করবেন এমন কথাও শোনা গিয়েছে এরই মধ্যে। তবে সম্প্রতি এই যুগল আবার আলোচনায় এসেছেন তাদের নতুন বাড়িতে একসঙ্গে থাকার প্রস্তুতির বিষয়ে।
বলিউড সূত্রের খবর অনুযায়ী, মুম্বাইয়ে নতুন বাড়ির খোঁজ করছেন অর্জুন। মালাইকার পছন্দ অনুযায়ী বাড়ির ইন্টেরিয়ার ডিজাইনিং করে দিতে পারেন গৌরি খান। বিয়ের আগেই নতুন বাড়িতে চলে যেতে পারেন এই তারকা যুগল। সূত্র থেকে এমন খবর পাওয়া গেলেও এই বিষয়ে সরাসরি মুখ খুলেননি কেউ।
আরও পড়ুন: ইন্টারের সঙ্গে চুক্তি নবায়ন করবেন ইকার্দি
নিজেদের সম্পর্কের কথা সরাসরি না হলেও স্বীকার করেছেন অর্জুন কাপুর। মালাইকাও 'এএম' অর্থাৎ তাদের দুইজনের নামের প্রথম অক্ষর খোদাই করা লকেট পরে প্রকাশ্যে এসেছেন বেশ কয়েকবার। পার্টি কিংবা ডিনার ডেটেও একসঙ্গে দেখা গিয়েছে এই তারকা যুগলকে। তবে সম্প্রতি তাদের একসঙ্গে মিলানে ঘুরতে যাওয়ার খবর কানে আসে। এর আগে ২০১৭ সালের মে মাসে দীর্ঘ ১৭ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন মালাইকা।
ইত্তেফাক/জেডএইচডি
