কুড়িগ্রামের চিলমারী উপজেলার পুটিমারী মণ্ডলপাড়া এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের উৎপত্তি ও গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার বিকেলে আব্দুর রশিদ মন্ডল (অবসরপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা) এর ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের উৎপত্তি হয়ে ঘরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়।
আরও পড়ুনঃ স্কুলছাত্রকে হত্যা করে মাটিচাপা দিয়েছে ১৩ বছরের কিশোর
আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে তার ছোট ভাই আইয়ুব আলী মণ্ডলের ঘরসহ ৫টি টিনসেড বিল্ডিং ঘর, নগদ ৫০ হাজার টাকা, জমির দলিল, স্বর্ণালংকার, ৫০মন ধান, ফ্রিজ, টিভিসহ আসবাবপত্র পুড়ে প্রায় ১৫লাখ টাকার ক্ষতি সাধন হয়। পরে চিলমারী দমকল বাহিনীর আগুন নিয়ন্ত্রণে আনে।
ইত্তেফাক/নূহু
