শুক্রবার অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার দ্বিপাক্ষিক একদিনের সিরিজ জিতেছে ভারত। এর আগে এশিয়ার প্রথম অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জিতেছেন বিরাট কোহলি।
একই সফরে টেস্ট ও একদিনের সিরিজ জেতার দুর্লভ রেকর্ডও গড়েছেন তিনি। টি-টোয়েন্টি সিরিজ থেকেছে অমীমাংসিত। বৃষ্টিতে দ্বিতীয় টি-টোয়েন্টি বাতিল না হলে এই ফরম্যাটেও হয়তো সিরিজ জয় পেত দলটি।
বছরের প্রথম গ্র্যান্ডস্লাম হচ্ছে অস্ট্রেলিয়ায়। ক্রিকেটে সেই রেকর্ডের পর অস্ট্রেলিয়ান ওপেন দেখতে সস্ত্রীক যান টেনিস কোর্টে।
আরও পড়ুন: হিটলার যা করেছে মোদিও তাই করবেন: কেজরিওয়াল
শনিবার মেলবোর্ন পার্কের রড লেভার এরিনাতে গিয়ে ফেদেরারের সঙ্গে দেখা করেন বিরাট কোহলি। ছিলেন স্ত্রী বলিউডের অভিনেত্রী আনুশকা শর্মাও। তিনজনে ছবি তোলেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন কোহলি।

গতবারের চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচের খেলাও দেখেন ভারত অধিনায়ক। দেখেন নারীদের এককের চতুর্থ রাউন্ডে সেরেনা উইলিয়ামসের ম্যাচও।
ইত্তেফাক/কেআই
