বড়দিন উপলক্ষে মুক্তির বন্ধন ফাউন্ডেশনের উপহারসামগ্রী বিতরণ 

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২০, ১৬:৫৬

বড়দিন উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন মুক্তির বন্ধন ফাউন্ডেশন তাদের ফ্রি হাট কর্মসূচির আওতায় খ্রিস্টান ধর্মাবলম্বী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর দেড় শতাধিক শিশু কিশোরদের মাঝে উপহারসামগ্রী বিতরণ করেছে। 

শুক্রবার সকাল ১০টার দিকে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সীমান্তবর্তী রানীখং মিশন গির্জা প্রাঙ্গণে এ সব উপহারসামগ্রী বিতরণ করা হয়। উপহারসামগ্রীর মধ্যে রয়েছে শীতের পোশাক হুডি, কাচের চুড়ি, বর্ণিল বেলুন, মিষ্টান্ন ও অন্যান্য সামগ্রী।

আরো পড়ুন : মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত বাস্তবায়নে কাজ করতে হবে : ওবায়দুল কাদের

এর আগে গত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে ক্রয় সামর্থ্যহীন পরিবারের শিশু-কিশোরদের মাঝে শীতের পোশাক 'হুডি', বর্ণিল বেলুন এবং মিনি জাতীয় পতাকা উপহার হিসেবে বিতরণ করেছে মুক্তির বন্ধন ফাউন্ডেশন। ওই দিন এ সব কর্মসূচির সূচনা করেন সংগঠনের প্রধান উপদেষ্টা দৈনিক ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন। কর্মসূচির ধারাবাহিকতায় একই সময়ে ময়মনসিংহ, নাটোর, বান্দরবনের বিভিন্ন অঞ্চলে সহস্রাধিক শীতার্ত মানুষের মাঝে অনুরূপ উপহার সামগ্রী বিতরণ করেন সংগঠনের স্বেচ্ছাসেবীরা।

 

ইত্তেফাক/ইউবি