অভিনয়ে ফিরছেন বিয়ের পর দীর্ঘদিন অভিনয়ের বাইরে থাকা কারিশমা কাপুর। শীঘ্রই একটি ভারতীয় ওয়েব সিরিজের মাধ্যমে আবারও অভিনয় জগতে ফিরবেন বলিউডের এই অভিনেত্রী।
জানা গেছে, খুব শীঘ্রই ভারতীয় একটি ওয়েব সিরিজের কাজ শুরু হচ্ছে। নারী নির্ভর এই সিরিজে কারিশমার কাজ করার কথা রয়েছে একতা কাপুরের। অবশ্য তাকে এই সিরিজে দেখা যাবে কারিশমার বিপরীতে।
আরও পড়ুন: পরীক্ষা দেওয়া হলো না কলেজ ছাত্র শাকিলের
২০১৬ সালে আনুষ্ঠানিক বিচ্ছেদ ঘটে কারিশিমা ও সঞ্জয় কাপুরের বৈবাহিক জীবনের। এরপর থেকে অনেকদিন থেকেই আলোচনার বাইরে ছিলেন এই বলিউড অভিনেত্রী। তবে কিছুদিন আগে তার দ্বিতীয় বিয়ের কথা শোনা গেলেও তা উড়িয়ে দিয়েছে তার পরিবার। তার পারিবারিক সূত্র জানিয়েছে, সন্তান নিয়ে ভালোই আছেন কারিশমা। তাই বিয়ে নিয়ে এখনই ভাবছেন না তিনি।
ইত্তেফাক/জেডএইচডি
