চট্টগ্রামের জুবিলি রোড এলাকায় নির্মাণাধীন সীমানা প্রাচীর ভেঙ্গে দুইজন নিহত হয়েছে। নিহতরা হলেন সালাউদ্দিন (২০) ও আব্দুস শুক্কুর (১৮)। শনিবার এই ঘটনা ঘটে।
কোতোয়ালি থানার ওসি মো. মহসীন জানান, জুবিলি রোড এলাকায় একটি খালি জায়গার চারপাশে সীমানা প্রাচীর নির্মাণের কাজ করছিল শ্রমিকরা। এ সময় নির্মাণাধীন প্রাচীর ভেঙ্গে পড়ে ঘটনাস্থলে নির্মাণ শ্রমিক সালাউদ্দিন মারা যায়। আহত শ্রমিক আব্দুস শুক্কুরকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতালে আব্দুস শুক্কুর মারা যায়।
আরো পড়ুন : চট্টগ্রামের করোনা ভাইরাস জিনের বিন্যাস উন্মোচন চবি গবেষক দলের
জানা যায়, চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কার্যালয় সংলগ্ন খালি মাঠটির পাহাড়ি টিলার মাটি কেটে সমান করার পর সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছে। সরকারি এই জায়গাটি দুবাই বাংলা কর্পোরেশনের নামে জনৈক সাহেদ দুই বছরের জন্য লিজ নিয়েছে।
ইত্তেফাক/ইউবি
