মোংলায় নৌকা প্রতীকের তোরণে বঙ্গবন্ধুর ছবিতে আগুন

আপডেট : ০২ জানুয়ারি ২০২১, ১৪:১৪

মোংলায় পৌর নির্বাচনে নৌকা প্রতীকের তোরণ সংবলিত বঙ্গবন্ধুর ছবিতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে কে বা কারা ওই তোরণের বঙ্গবন্ধুর ছবির লম্বালম্বি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।

মোংলা পৌর শহরের ১ নম্বর জেটি এলাকায় পৌর নির্বাচন উপলক্ষে নির্মিত তোরণে এই আগুন দেওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে শনিবার সকালে স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

এ বিষয়ে মোংলা থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল বাহার চৌধুরী বলেন, এ ঘটনায় এখনও পর্যন্ত কাউকে শনাক্ত করা যায়নি। তবে এ নিয়ে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

ইত্তেফাক/এএএম