মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্বে আছেন আর দুই সপ্তাহের বেশি দিন। এরমধ্যে ট্রাম্পের নির্দেশে ইরানে চলতে পারে 'ভয়াবহ হামলা'। এমনই শঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বিদায় বেলায় প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিরুদ্ধে 'বেপরোয়া' সামরিক পদক্ষেপ নিতে পারেন।
এদিকে ইরান কাশেম সোলাইমানি হত্যার প্রথম বর্ষপূর্তির প্রাক্কালে তার প্রতি শ্রদ্ধা জানাতে আয়োজিত এক অনুষ্ঠানে কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি বার্তা দিয়েছে।
গত এক মাসে যুক্তরাষ্ট্রে পারস্য উপসাগরে তিন দফায় মার্কিন বি-৫২ বোমারু বিমান উড়িয়েছে। এরমধ্যে ছিল সর্বশেষ গত বুধবার।
ইরানকে প্রতিশোধ নিতে বিরত রাখতেই এসব বোমারু বিমান উড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে।
নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির সেন্টার ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্যাডিজের সহকারী পরিচালক ড্যানি পোস্টেল বলেন, ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য মধ্যপ্রাচ্যের প্রধান মিত্রদের বিশেষ করে ইসরায়েল ও সৌদি আরবের চাপের মুখে রয়েছে ট্রাম্প।
ইরান ও মার্কিন পররাষ্ট্র নীত বিশেষজ্ঞ পোস্টেল আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, খেলার শেষ দৃশ্যপটে ট্রাম্প অনেক আহত এবং কোণঠাসা। তার আর কিছু সপ্তাহ সময় আছে এবং আমরা জানি তিনি 'অত্যন্ত অপ্রত্যাশিত পদক্ষেপ' নেওয়াতে পটু।
তিনি আরো বলেন, এটি সম্ভবত তার সবচেয়ে অপ্রত্যাশিত ঘটনা হতে পারে।
শনিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ বলেন, ইরাক থেকে নতুন গোয়েন্দা তথ্যে জানা যা্য ইসরায়েলি উস্কানিদাতা এজেন্টরা আমেরিকানদের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করছে।
জারিফ ট্রাম্পকে ফাঁদে না পড়তে সতর্ক থাকতে বলেছেন। আল জাজিরা
ইত্তেফাক/এসআর
